ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনের ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টে অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সর্বসম্মতভাবে অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা।

দুমার সদস্যরা সোমবার কণ্ঠভোটে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করে ফেলার ঘটনাকে আইনি বৈধতা দান করেন। খবর আনাদোলুর।

এ বিল পাশের ভোটাভুটির সময় দুমার কোনো সদস্য অনুপস্থিত ছিল না এবং কেউ ভোটদানে বিরতও থাকেননি।

এর আগে ২০১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে একীভূত করা হয়েছিল।

গত সপ্তাহে ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের পর এক ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুমায় ভোটাভুটির ফল ঘোষিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচ্য চার অঞ্চলের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে বিলটি তোলা হবে এবং সেখানেও এটি সর্বসম্মতভাবে পাশ হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়।

পরে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন বলেন, গণভোটের মাধ্যমে ওই চার অঞ্চলের জনগণ রাশিয়ার নাগরিক হওয়ার পক্ষে রায় দিয়েছেন এবং এখন তারা রাশিয়ার পাসপোর্টের অধিকারী হবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102