ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫৩ বার পঠিত

ভারতে উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী বাস খাদে পরে ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

৪০ জনেরও বেশি আরোহী নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে খাদে পড়ে গেলে প্রাণহানির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ধুমকোটের বিরখাল এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দুর্ঘটনার পরপরই হরিদ্বারের এসপি সিটি স্বতন্ত্র কুমার সিং বলেন, ‘এখান থেকে একটি বাসে করে বিয়েবাড়ির উদ্দেশে বহু মানুষ রওনা হয়েছিল। পথিমধ্যে লালধাংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পাউরি পুলিশ এবং এসডিআরএফ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। আমরা পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। এখনও পর্যন্ত ১৫-১৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এনডিটিভি বলছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102