ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেই সোনিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার বিকালের দিকে রাজবাড়ীর ১নং আমলি আদালতের বিচারক ‌সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা এ রায় দেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য। নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় তিনি সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102