ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাবারে ওষুধ মিশিয়ে অজ্ঞান, চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

খাবারে ওষুধ মিশিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পীরগাছায় একটি চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মহারানী পারভিন, রংপুরের পীরগঞ্জ উপজেলার সুরুজ মিয়া, পাপন চন্দ্র মহন্ত, রাশিদুল ইসলাম, মঞ্জুয়ারা বেগম ও পীরগাছা উপজেলার হবিবর রহমান।

শুক্রবার সকালে ছয়জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ। তিনি বলেন, কিছু দিন আগে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া এলাকার আজগার আলীর বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে।

এক নারী কৌশলে তাদের বাড়িতে এসে রান্নার কাজে সহযোগিতা করার সময় খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেয়। যা খাওয়ার পর রাতে বাড়ির সবাই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে গভীর রাতে চোরেরা তার বাড়ি থেকে মোটরসাইকেল, ১ লাখ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আজগার আলী গত ৩ অক্টোবর পীরগাছায় থানায় মঞ্জুয়ারা বেগম ও হবিবর রহমানের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ ঐ অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চোর দলের অন্যতম সদস্য মঞ্জুয়ারা বেগমকে গাইবান্ধার ধাপেরহাট এলাকা থেকে গ্রেফতার করে। পরে মঞ্জুয়ারার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুর, রংপুরের পীরগঞ্জ ও পীরগাছা থেকে আরো ৫ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি চোরাই স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, ২টি রুপার চেইন, ১টি রুপার ব্রেসলেট, ৬টি রুপার নুপুর, ২টি রুপার পায়ের আংটি, ১ জোড়া রুপার কানের দুল ও ৭ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হলে মঞ্জুয়ারা বেগম ও পারভিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ আরো জানান, পীরগাছা থানা ও রংপুর জেলা গোয়েন্দা শাখার যৌথ দল টানা কয়েক দিন অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর দলের মোট ৬ সদস্যকে গ্রেফতার করেছে। এই চক্রটি রংপুর ও আশপাশের এলাকায় কৌশলে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করতেন। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102