ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির সভা পণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অভ্যন্তরীণ কোন্দলে পণ্ড হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি নেতারাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সভাস্থলে উপস্থিত হন। পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ গিয়ে সভা পণ্ড করে দেয়।
সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঐ গঠিত কমিটির পরিচিতির জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এক পরিচিতি সভা আহ্বান করে চিঠি বিতরণ করেন। ঐ দাওয়াতী চিঠিতে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিকদলের নেতাদের নাম না থাকায় তারা ক্ষুব্ধ হয়ে তারাও তাদের শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের জন্য একই দিন একই স্থানে সভা আহ্বান করে গত ৩ অক্টোবর চিঠি বিতরণ করেন।

এ বিষয়ে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল মুন্সি বলেন, ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের জন্য মূলদলের আগেই ৩ অক্টোবর আমরা চিঠি বিলি করে সভা আহ্বান করেছি। আর মূলদলের চিঠিতে সভার তারিখ ছিল না।

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী বলেন, আমাদের দলীয় একটু সমস্যার কারণে পরিচিতি সভা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, বিএনপির দুই গ্রুপে একইস্থানে সভা আহ্বান করাতে সংঘর্ষের আশঙ্কায় সভা নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া মধুটিলা ইকোপার্ক হলো বিনোদনের স্থান এখানে সভা সমাবেশ করা ঠিক না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102