ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত
রাষ্ট্রপতি

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৪টা ৩৫মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হন।

এ সময় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা স্বাগত জানান।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় রাষ্ট্রপতির পরিবারবর্গ তাঁর সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি চা চক্রে অংশ নেন।

চা চক্র শেষে বিকেল সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা সেতু) ও মধুমতি নদী দর্শন করবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে পৌঁছার হওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102