ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুলিয়ায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অপহরণের ৫৯ দিন পর অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ অক্টোবর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৮ আগস্ট আশুলিয়ায় কুন্ডলবাগ এলাকা থেকে কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ৩ জনের নামে অপহরণ মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

গ্রেফতার প্রধান আসামি মো. রাশেদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার তরিপাশা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে৷ বাকি দুই আসামি হলেন একই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ও রানিয়া বেগম।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গত ৮ আগস্ট আশুলিয়ায় কুন্ডলবাগ এলাকা থেকে প্রেমের প্রলোভনে কিশোরীকে অপহরণ করে রাশেদুল ইসলাম। পরে কিশোরীর মা থানায় একটি মামলা দায়ের করে। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধারসহ প্রধান আসামি রাশেদুলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, নারী ও শিশু আইনের ৭/৩০ মামলা দায়ের হলে দীর্ঘ দুই মাস পর তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102