ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজৈরে বাসচাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

মাদারীপুর জেলার রাজৈরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (৩০) ও তার বেয়াইন আফরোজা আক্তার (২৫)।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আফরোজাকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন পলাশ। পথে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস রাজৈরের সানেরপাড় এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102