ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে ছাদের ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছাদের নিচে আটকা পড়েন আরও কয়েকজন। তাদের উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে।
নিহতরা হলেন, খাগড়াছড়ি সদরের সাজ্জাদ, অপরজনের নাম জানা যায়নি।

জানা গেছে, সম্প্রসারিত ভবনের সামনের অংশের ভবনের ছাদ ঢালাইয়ে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুরে খাবারের বিরতি শেষে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে ছাদ ধসে পড়ে। এ সময় তাৎক্ষণিক ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকীরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত ২ শ্রমিকের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকী সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102