ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। এ সময়ে বিশ্বে নতুন করে মাত্র ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫১ জন।

করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জন।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে, এরপরই আছে যুক্তরাষ্ট্র। আর শনাক্ততে শীর্ষে রাশিয়া এরপরই আছে তাইওয়ান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৯ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৭৭ জন।

ফ্রান্সে এ সময়ে ৫৭ হাজার ২৭০ জন শনাক্ত হলেও মৃত্যু শূন্য। ফলে ইউরোপের এ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৬২৭ জন।

ইতালিতে গত একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭১৬ জন। জাপানেও শনাক্তের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি।

অন্যদিকে রাশিয়াতে এ সময়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৭১ জন। তাইওয়ানে ৪৪ হাজার ৫৩৪ জনের দেহে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৬ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102