ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩ জেলের সাজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সিরাজগঞ্জে ১৩ জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৬ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। অভিযানে জব্দ দেড় লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

কারাদণ্ড পাওয়া জেলেরা হলেন- সদর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ছোমেদ আলী (৪৫), শিমলা গ্রামের সাধনের ছেলে নীলমনি (৩৭) ও মাদলা হালদারের ছেলে নারায়ান হালদার (২৯), পূর্ব মোহনপুরের গ্রামের হারেজ আলীর ছেলে ফিরোজ (২৬) ও ইদ্রিস শেখের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), চরচন্দিনা গ্রামের রজব আলীর ছেলে জুয়েল (৩২)।

বাকী ৭জনের মধ্যে একজনকে ৫ হাজার টাকা ও ৬ অপর ৬ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সদর উজেলার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম রকিবুল হাসান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে ছয়জনকে তিন দিন করে কারাদণ্ড ও সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102