ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সহায়তা পেলেন ৯৪ বছর বয়সী সেই জমিলা বিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

৯৪ বছর বয়সী জমিলা বিবি। স্বামীর মৃত্যুর পর বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার ঠাঁই হয় রিকশাচালক নাতির ঝুপড়ি ঘরে। দিনাতিপাত করছিলেন করুণ অবস্থায়। এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এরপর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কিছু বিত্তবানের। নগদ অর্থ, চিকিৎসা, খাদ্য আর বাসন্থান নির্মাণে সহায়তা পান শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামের এই বৃদ্ধা।

বিষয়টি জানতে পেরেই জমিলা বিবির বাড়িতে ছুটে যান শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।


এসময় বৃদ্ধাকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, আর্থিক সহায়তা ও বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুল ইসলাম জমিলা বিবির বাড়িতে যান। পরে তিনি ব্যবস্থাপত্র ও ওষুধ কেনার জন্য নগদ সহায়তা প্রদান করেন।


গতকাল ১০ অক্টোবর (সোমবার) বিকেলে সরেজমিনে দেখা যায়, জমিলার বাড়িতে নতুন টিন দিয়ে ঘর মেরামতের কাজ শুরু হয়েছে। ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে। দেখতে আসছেন বিভিন্ন লোকজন। করছেন সহায়তাও।

বৃদ্ধার নাতি রিকশাচালক আব্দুল মালেক বলেন, আমার দাদিকে নিয়ে খবর প্রকাশের পরে অনেকেই সাহায্য-সহযোগিতা করছে। আমার বাবা-মা ঢাকা খুব কষ্ট করে চলছেন। স্ত্রী ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে রিকশা চালিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে দিন যায় আমার। তার ওপর গত আট থেকে ১০ বছর দাদি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। আমারই থাকার ঘর নেই, দাদিরে কই রাখব? ইউএনও স্যার ঢেউটিন আর ৯ হাজার টাকা দিয়েছেন। বিদ্যুতের লাইন করে দিয়েছেন। বাড়িতে এসে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। অনেকেই খাবার দিচ্ছেন, আর্থিক সহায়তার আশ্বাসও দিচ্ছেন।

নাতিবউ ফাতেমা আক্তার বলেন, গত ৮ থেকে ১০ বছর ধরে দাদিকে সেবা করে যাচ্ছি। তিনি বিছানায় প্রস্রাব পায়খানা করেন, আমি নিয়মিত তা পরিস্কার করি। এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি।

প্রতিবেশী মিলন মিয়া ও ঈস্রাফীল বলেন, ইউএনও স্যার আওয়ার (আসার) পর জমিলা দাদির ঘরের লাইগ্যা (জন্য) নয়া টিন, কারেন্টের (বিদ্যুৎ) লাইন, ডাক্তর (চিকিৎসক) আইছিল। অনেকেই আইয়া (এসে) নগদ সহায়তাও করতেছে।

মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা বলেন, আমাদের সংস্থার পক্ষ হতে জমিলা বিবির বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন মহল সহযোগিতা করছে। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি। অসহায় বৃদ্ধারা আলাদা কোনো জনগোষ্ঠী নয়, তারা আমাদের বাবা-মা। আর যে ঝুপড়ি ঘরে তিনি থাকতেন সেখানে একজন মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিদের আরও আগেই সহযোগিতা করা দরকার ছিল। এখানে তাদের গাফিলতি রয়েছে। সমাজে এমন জমিলাদের পাশে স্থানীয় বিত্তশালী ও হৃদয়বানদের পাশে থাকার অনুরোধ করছি।

চিকিৎসক আসাদুল ইসলাম বলেন, জমিলার প্রাথমিক চিকিৎসা সেবা দিতে আমি বাড়িতে গিয়েছিলাম। তার পায়ে ঘা দেখা দিয়েছে, পোকার আক্রমণ শুরু হয়েছে। এই ঘা নিয়মিত ড্রেসিং করতে হবে। বিস্তারিত তার নাতিবউকে অবগত করেছি। তিনি বিছানা থেকে উঠতে না পারায় সেখানেই মল-মূত্র ত্যাগ করেন, পোকার আক্রমণটা সহজে ছড়িয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অন্তত মাসখানেক ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি কিছু আর্থিক সহযোগিতাও করেছি। প্রয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা করাতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুছ বলেন, বৃদ্ধা জমিলা খাতুনের বিষয়টি আমাদের নজরে আসার পরই আমরা তার বাড়িতে গিয়েছি। তিনি যে জায়গায় থাকেন, সেখানে থাকার মতো পরিবেশ নেই। আমরা প্রাথমিকভাবে তার ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থিক সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, তার ঘরে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ সংযোগ করে দিয়েছি। চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের কার্ড করে দেওয়া হবে। এছাড়াও সমাজের বিত্তবানরা চাইলে সহায়তা করতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102