ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরযাত্রীসহ নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন সবাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় অন্তত ৩৫ জন যাত্রী থাকলে তারা সাঁতরে কূলে উঠেছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চর আব্দুল্লাহর চেয়ারম্যান বাজারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগ হোসেন উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জে বিয়ে করেন। সেখান থেকে সন্ধ্যার পর তারা বাড়িতে ফিরছিলেন।

হঠাৎ নৌকার তেল শেষ হয়ে যায়। পরে জাহাজের একটি স্পিডবোট খবর দেওয়া হয়। স্পিডবোটের সঙ্গে নৌকাটি বেঁধে নেওয়া হচ্ছিল। একপর্যায়ে নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে নৌকাটি ডুবে যায়। তবে তাৎক্ষণিক সবাই সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।

নৌকার যাত্রী নোমান চৌকিদার বলেন, ঘটনার সময় নদীতে ভাটা ছিল। আর ঘটনাস্থলও নদীর তীরের কাছাকাছি ছিল। এতে যাত্রীরা সহজেই কূলে উঠতে সক্ষম হন। তা না হলে ৩০-৩৫ জন যাত্রী ডুবে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পরে নৌকাটি টেনে তীরে তুলে আনা হয়।

রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজও নেই। সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102