ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় ভোট বন্ধের কারণ স্পষ্ট নয়: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পঠিত
ওবায়দুল কাদের

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬ নম্বর বাস রুটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। তবে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি বলেও উল্লেখ করেন প্রিজাইডিং অফিসারা।

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি বিএনপির ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাবে।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে, আর বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে। রাজপথে ফয়সালা হবে, আন্দোলন করছেন ভালো কথা, তবে আবারও লাঠিসোঁটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বিএনপিকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102