ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, অপরজনের ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৫ বার পঠিত

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক নারী সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেছেন অপর প্রার্থী।

অভিযোগ ওঠা নারী প্রার্থীর নাম জাহানারা হক। তিনি কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের মা। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তিনি ভোটারদের কাছ থেকে প্রকাশ্যে ভোট নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদনকারী প্রার্থীর নাম নাছরীন সুলতানা মুন্নি। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা রিটার্নিং অফিসারের কাছে জাহানারা হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। একইসঙ্গে নিয়ম অনুসারে ভোট গ্রহণের জন্য রাজাপুর ও কাঁঠালিয়ার ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন।

অভিযোগে নাছরীন সুলতানা মুন্নি উল্লেখ করেন, আগামী ১৭ অক্টোবর ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচন তিনি মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আদেশ দিলেও স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র জেলা আওয়ামী লীগের অভ্যন্তরে ঢুকে সরকারকে বেকায়দায় ফেলতে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার পায়তারায় লিপ্ত রয়েছে।

চিহ্নিত মহলটি বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ খুন-জখমের হুমকি ও ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট গ্রহণের প্রপাগন্ডা ছড়াচ্ছে। এ অবস্থায় ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ভোট কেন্দ্রে সার্বক্ষণিক দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবী জানাচ্ছি।

নাছরীন সুলতানা মুন্নীর অভিযোগ, মহিলা সদস্য পদপ্রার্থী জাহানারা হকের ছেলে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক মনির। যে কারণে তিনি (জাহানারা) এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তার করে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছেন। স্থানীয় ভোটদের কাছে তিনি একবারের জন্যও ভোট চাইতে যাননি। মনির তার মা ব্যতীত অন্য কাউকে যেন কোনো ভোটার ভোট না দেন, সে ঘোষণা দিচ্ছেন। নির্বাচনর বিধি নষ্ট হতে পারে, সে ভাবনা থেকে তিনি ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেছেন।

অভিযোগের ব্যাপারে জাহানারা হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছেলে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মনির বলেন, আমার মা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহিলা সদস্য পদপ্রার্থী। তার ব্যাপারে অভিযোগ সঠিক নয়। এ ছাড়া তার পক্ষে প্রচার ও প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। আওয়ামী লীগের নেতাকর্মীরাই বরং এ কাজ করছেন। হারার ভয় ও ভোটারদের কাছ থেকে সাড়া না পেয়ে মুন্নী অপকৌশল করছেন বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102