ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পল্লবীতে পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশার চালকদের হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৪ বার পঠিত

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকায় ট্রাফিক পুলিশের ৫টি বক্সে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। তার নাম মিজানুর রহমান। জানতে চাইলে ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায়
পুলিশ বলছে, সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে ব্যাটারিচালিত দুটি রিকশা আটক করা হয়। এ সময় ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। এক পর্যায়ে তাঁরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে এসে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান।

এদিকে উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচল করতে পারবে না। সেই নির্দেশনা মেনে নিয়মিত অভিযান চালানো হয়। আজও দুটি রিকশা আটক করার পর চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ও পল্লবীর বিভিন্ন ট্রাফিক বক্সে হামলা চালায়।

এসি ইলিয়াস হোসেন আরো বলেন, চালকদের কঠোরভাবে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না। কিন্তু তাঁরা এ নিষেধ মানেন না। এ কারণে দূঘটনা ঘটছে। এ কারণে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালানো হলে এগুলো আটক করা হয়। এজন্য তারা ট্রাফিক বক্সে হামলা চালিয়ে পুলিশকে আহত করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102