ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে প্রেমিকের বাড়িতে জিম্মায় কিশোরী, সকালে লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

বরগুনার তালতলীতে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মারুফা আক্তার (১৫)। শুক্রবার সকালে উপজেলার বেথিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে মারুফার সঙ্গে পার্শ্ববর্তী ঠাংপাড়া এলাকার সুলতান পহলানের ছেলে হৃদয় পহলানের (২৫) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয় ও মারুফা ঠাংপাড়া এলাকায় একটি বাগানে দেখা করতে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উভয়কে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হৃদয়ের বাড়িতে চাচা সোনা মিয়া ও বড়ভাই সোলেমানের কাছে মারুফাকে জিম্মায় রাখা হয়। বিষয়টি নিয়ে দুই পরিবার সকালে আলোচনা করে সমাধান করার কথা ছিল।

কিন্তু সকালে নিজ বাড়ির পুকুরপাড় থেকে মারুফার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে লাশ পুকুরপাড়ে রেখেছে হৃদয়ের পরিবারের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য হৃদয়কে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত মারুফার ছোটবোন মারিয়া সকালে বাড়ির পুকুরপাড়ে ফুলগাছে পানি দেওয়ার জন্য যায়। এ সময় মারুফাকে পুকুরপাড়ে শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করার পরও না উঠলে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।

নিহতের খালু আয়নাল হোসেন বলেন, হৃদয়ের বাড়িতে তার চাচা ও ভাইয়ের কাছে মারুফাকে জিম্মায় রাখা হয়েছিল। তারা মারুফাকে হত্যা করে লাশ পুকুরপাড়ে রেখে গেছে।

স্থানীয় ইউপি সদস্য এয়ানেত পিয়াদা বলেন, ঠাংপাড়া বাগান থেকে সন্ধ্যায় উভয়কে ধরে নিয়ে যান স্থানীয়রা। পরে প্রেমিক হৃদয়ের বাড়িতে তার চাচা সোনা মিয়া ও বড়ভাই সোলেমানের কাছে মেয়েকে রাতে জিম্মায় রাখা হয়। সকালে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হৃদয় নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102