ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: মাগুরার মহম্মদপুরের শোকের মাতম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামের পতেঙ্গার কাটগড়ে বঙ্গোপসাগরের বর্হিনোঙরে লাইটারেজ জাহাজ ‘এমভি সুলতান সানজা’ ডুবিতে নিহত ও নিখোঁজের ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী, খলিশাখালি ও বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

শুক্রবার (১৪ অক্টোবর) ৩ জনের মরদেহ উদ্ধার এবং আরও ৩ জন নিখোঁজের খবরে জাহাজে কর্মরত মাগুরার মহম্মদপুরের মন্ডলগাতী, খলিশাখালি ও দাতিয়াদাহ গ্রামের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একটি মাগুরার মহম্মদপুরের নাজমুল হাসানের বলে দাবি করেছেন তার বাবা আকরাম মোল্যা। নাজমুল হাসানের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদাহ গ্রামে। নিখোঁজ অন্য ৫ জন হচ্ছেন- উপজেলার মন্ডলগাতি গ্রামের নূরুল হোসেন মোল্যার ছেলে শিমুল ও জাহিদ, খসরু বিশ্বাসের ছেলে সুরুজ, গোলাম রসূল মোল্যার ছেলে নূর মোহাম্মদ, একই উপজেলার খলিশাখালি গ্রামের কামাল মোল্যার ছেলে মনির হোসেন। তারা প্রত্যেকে ওই জাহাজে কর্মরত ছিলেন।
জাহাজে কর্মরত উপজেলার যশোবন্তপুর গ্রামের রুবেল এবং খলিশাখালী গ্রামের রবিউল ইসলাম সাঁতরে তীরে উঠতে পারায় প্রাঁণে বেঁচে গেছেন। রুবেল যশোবন্তপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে।

তিনি পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানিয়েছেন, বুধবার (১২ অক্টোবর) বিকেলে তারা পাথর নিয়ে জাহাজে করে তীরে যাচ্ছিলেন। পেছন থেকে অন্য একটি লাইটারেজ জাহাজের আঘাতে তাদের জাহাজটি ডুবে যায়। সে সময় ওই জাহাজে মহম্মদপুর উপজেলার মোট ৮ জন কর্মরত ছিলেন। তার সঙ্গে রবিউল সাঁতরে তীরে ওঠতে পেরেছেন। মহম্মদপুরের নিখোঁজ ৬ জনের মধ্যে শুধু নাজমুলের মরদেহ শনাক্ত করা গেছে। অন্য ৩ টি মরদেহ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়ায় চেনার উপায় নেই।

এদিকে এ ঘটনায় নিহত ও নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। মাত্র ১০ দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নাজমুল বাড়িতে এসেছিলেন। পরে চট্টগ্রামে কাজের উদ্দেশ্যে চলে যান।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। দাপ্তরিকভাবে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে নাজমুল নামে মাগুরার মহম্মদপুরের দাতিয়াদাহ গ্রামের একজনের মরদেহ উদ্ধারের কথা জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102