ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ক্ষুব্ধ রিকশাচালকেরা। হামলাকারীদের বাধা দিতে গিয়ে মিজানুর রহমান নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল। এ ঘটনায় পল্লবী থানায় পুলিশ বাদী হয়ে শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচটি পুলিশ বক্সে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন>>মিরপুরে ৫ পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা-ভাঙচুর, কনস্টেবল আহত

ঘটনার সূত্রপাতের বর্ণনা দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে পল্লবীতে মূল সড়কে ব্যাটারিচালিত দু’টি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকেরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালান।

মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানো নিষেধ। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা পাঁচটি ট্রাফিক বক্সে হামলা চালান।

তিনি বলেন, হামলাকারীদের বাধা দিতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102