ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দলীয় প্রার্থীকে ভোট না দিলে তালিকা করে ব্যবস্থা: নানক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে দলের ভোটাররা ভোট না দিলে তার হিসাব দিতে হবে শেখ হাসিনাকে। কে কাকে ভোট দেবেন তা জানা অসম্ভব কিছু নয়। যারা ভোট দেবেন না, তালিকা বের করে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় হোটেল সী-গালের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখতে গিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বরাত দিয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে নানক আরও বলেন, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের ভোটের দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। কে কী করছেন, কে কার পক্ষে কাজ করছে এবং যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে ভবিষ্যতে তাদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানান নানক।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ কক্সবাজার জেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102