ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৪ বার পঠিত

গাজীপুরে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন-রিকশা ভ্যানচালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউনুস ও পথচারী সোহরাব। নিহত অন্য ব্যক্তির নাম জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, উত্তর জোন) মো. আহসানুল হক জানান, তেলিপাড়া এলাকায় বলাকা বাস সার্ভিসের একটি বাস চাকা মেরামত করছিল। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মাছ নিয়ে একটি রিকশা ভ্যান সালনার দিকে যাচ্ছিল।

পেছন থেকে বসুমতি বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মাছ বহনকারী রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে জিএমপির বাসন থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102