ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহে বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা আসা শুরু করেছেন। শনিবার সকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানানভাবে সমাবেশ স্থলে পৌঁছান।

বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে এখনও। শুধু বাস নয়, ট্রাকসহ অন্য যানবাহনও বন্ধ রয়েছে।

সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। বিএনপি’র বিপুল সংখ্যাক নেতাকর্মী বাস অথবা ট্রাক যোগে সমাবেশ স্থলে পৌঁছাতে না পারলেও বিকল্প পন্থায় তারা সমাবেশ স্থলে পৌঁছেছেন।

শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার নেতাদের পোস্টার ব্যানারসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। বেলা ২টায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও এর আগেই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা আশ্রয় নেন মাঠ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রঙ্গিন টি-শার্ট, টুপি ও জাতীয় পতাকা হাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র নেতাকর্মীরাও সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থলে আসতে থাকেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102