ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাস লাইন বিস্ফোরণে তিতাসের ৫ শ্রমিক দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

রাজধানীর শ্যামপুরের জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছে।

দগ্ধরা হলেন মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।

দগ্ধ জুম্মন জানান, রাতে জুরাইন কবরস্থানের পিছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৫ জনই দগ্ধ হন।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102