ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি হতে পারে জুনে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার রোববার জাগো নিউজকে বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের আরেক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত রয়েছে। এর দুই মাস পর জুনের শেষে সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এভাবে খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে সেটি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি-সমমান পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। সেদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102