ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীর সিট দখলচেষ্টার অভিযোগ শাবিপ্রবি ছাত্রলীগের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৮ বার পঠিত

আবাসিক হলের ভর্তিকৃত বৈধ এক শিক্ষার্থীকে রুম থেকে রাতে বের করে দিয়ে সিট দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের বিরুদ্ধে।

রোববার (১৬ অক্টোবর) দিনগত রাতে শাহপরাণ হলের ডি ব্লকের ৩৩৯ রুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহপরাণ হলের ডি ব্লকের ৩৩৯ নং রুমে থাকতেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শামশেদ সিদ্দিকী সুমন। তিনি আগে শাবি ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের গ্রুপে সক্রিয় ছিলেন। রুহুল ক্যাম্পাস ছাড়ার পর তার অনুসারীরা দুই গ্রুপে বিভক্ত হয়। কিন্তু শামশেদ সিদ্দিকী সুমন দুই গ্রুপের কোনো গ্রুপেই সক্রিয় ছিলেন না। তবে তিনি রুহুলের গ্রুপের রুমেই থাকতেন। তাই তাকে হল থেকে বের করে দিয়ে সিট দখল করতে আসেন ছাত্রলীগ নেতা সুমন সরকারের অনুসারীরা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমানের অনুসারীদের সঙ্গে সুমন সরকারের গ্রুপের অনুসারীদের বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় দুই গ্রুপের কর্মীদের হাতে লাঠিসোটা, জিআই পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গ্রুপের কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

এ বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড মো. মিজানুর রহমান খান বলেন, আমরা হলের ঘটনাটি সম্পর্কে অবগত আছি। আমরা দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102