ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে পুলিশসহ আহত শতাধিক, ফের সংঘর্ষের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩ বার পঠিত

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে বিশ্বনাথ থানার ওসিসহ শতাধিক আহত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি বাস স্ট্যান্ডের টোলের টাকা আদায়ের জেরে রণক্ষেত্র হয়ে উঠে লামাকাজি বাজার। এতে মির্জাগাঁও এবং পাঁচগাওয়ের সাঙ্গিরাই, মুল্লারগাঁও, কেশবপুর, কাজিরগাঁও ও দোকানিপাড়ার লোকজন জড়িয়ে পড়েন।

রোববার রাত এই রিপোট লেখা ওই এলাকা থমথমে ছিল। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসনে ধলা মিয়া জানান, টোল আদায়কে কেন্দ্র করে রাত ৯টার দিকে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের বাসন্দিরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান জানান, সংঘর্ষ থামাতে এসে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় অপর সুত্রগুলো জানায়, মোট আহতের সংখ্যা শতাধিক। তবে সংঘর্ষে জড়িত কোনো পক্ষই নাম জানাতে রাজি নয়, মামলার আসামি হওয়ার ভয়ে। সংঘর্ষ চলাকালে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বেশকিছু দোকানপাট ও যানবাহনভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, রাত ১২ টার দিকে সংঘর্ষ থামান গেলেও ওই এলাকা থমথমে। ফের সংঘর্ষের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102