ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা পরিষদ নির্বাচন: একটি ভোটও পাননি এক প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়েছে। ঠাকুরগাঁওয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও দুজন প্রার্থী একটি করে ভোট পেয়েছেন।

শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম নুরুল ইসলাম। তিনি টিউবওয়েল প্রতীকে ঠাকুরগাঁও-৩ (ওয়ার্ড) পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুজন প্রার্থী আমির হোসেন ও মশিউর রহমান, তারা একটি করে ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ১৯ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪৫ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। এতে ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন হাতি প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102