ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৬ বার পঠিত

বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের আগমন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ‘নিরাপত্তার স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী এবং রোয়াংছড়ির ইউএনও খোরশেদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোমার ইউএনও মামুন শিবলি বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার থেকে রুমা উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগমন বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হবে।

মামুন শিবলি বলেন, “গাইডদের বলে দেওয়া হয়েছে, সব পর্যটক মঙ্গলবারের মধ্যে যেন ফিরে আসে। তাছাড়া যারা বগা লেকের মতো জায়গায় অবস্থান করছেন সেখান থেকে আবার কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সব ভ্রমণ বাতিল করে মঙ্গলবার ফিরে আসতে হবে। আর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না।”

রোয়াংছড়ির ইউএনও খোরশেদ আলম চৌধুরী বলেন, “মূলত নিরাপত্তা স্বার্থে অনির্দিষ্টকালের জন্য পর্যটক আগমন বন্ধ করে দেওয়া হয়েছে।”

সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশের কয়েকটি জেলা থেকে ‘নিখোঁজ তরুণরা’ পাহাড়ে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এরপর থেকে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলার সীমান্তের দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, নতুনভাবে গড়ে উঠা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র দলে ‘নিখোঁজ তরুণরা’ জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এই অবস্থার মধ্যেই এ দুই উপজেলায় পর্যটকদের আসতে মানা করে দিল উপজেলা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102