ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে মায়ের ওপর অভিমান করে রাইফা তামান্না (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার পূর্বটেংরী ঈদগাহে রোডে এ ঘটনা ঘটে।

রাইফা তামান্নার বাবা পাবনার সাঁথিয়া থানায় এসআই (পুলিশ উপ-পরিদর্শক) পদে কর্মরত রয়েছেন। ঈশ্বরদী থানায় কর্মরত থাকাকালীন সময় থেকে সপরিবারে ভাড়া বাসায় বসবাস করছেন।

স্থানীয়রা জানান, রাইফা তামান্না মায়ের মোবাইল ফোন ব্যবহার করতো। সোমবার সন্ধ্যায় মা মোবাইল ফোন নিয়ে নিজের কাছে রেখে দেন। তামান্না ফোন চাইলে সেটি না দেওয়ায় অভিমান করে সে নিজ ঘরে চলে যায়। পরে সেখানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সে এবার ঈশ্বরদী এসএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102