ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইডেন ছাত্রীকে অধ্যক্ষের রুমে ৬ ঘণ্টা আটকে রাখার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩ বার পঠিত

গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে ছয় ঘণ্টা ধরে অধ্যক্ষের রুমে আটকে জিজ্ঞাসাবাদ ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সার্টিফিকেট উত্তোলনের জন্য ক্যাম্পাসে গেলে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী নুসরাত জাহান কেয়া কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

নুসরাত জাহান কেয়া অভিযোগ করে জানান, ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের অপকর্ম নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণেই তাকে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকরা আমাকে অধ্যক্ষের রুমে নিয়ে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রাখে। প্রায় ৩৫ জন শিক্ষক নানাভাবে হেনস্তা করেন। তারা হুমকি দিয়ে জোর করে লিখিত নেন। পরে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বাবাকে ফোন দিয়ে জানানো হয়। বাবা-মা গ্রামে থাকায় স্থানীয় অভিভাবকে ডেকে নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শিক্ষকদের এমন আচরণের নিন্দা জানান।

এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে দাবি করে কেয়া বলেন, আমার কাছ থেকে গত সপ্তাহেও লিখিত নেওয়া হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল যে, সার্টিফিকেট আটকে দেবে, ছাত্রত্ব বাতিল করে দেবে।

তার সঙ্গে কেন এসব হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ক্যাম্পাসে ছাত্রলীগের দুইপক্ষের কোন্দল-সংঘর্ষের প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর সমাবেশে বক্তব্য দিয়েছিলাম।

ছাত্রীকে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ছাত্রীকে পূর্বে তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে ডাকা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। গতকাল শিক্ষকরা তার কাছে গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ে জানতে চায়, কিন্তু সে কথা বলেনি। অথচ পরে গণমাধ্যমের কাছে ‘মিথ্যা’ বলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102