ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় পরিবহন বন্ধ রাখার ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সামনে রেখে দুই দিন আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খুলনা শহরের ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ২২ অক্টোবর সমাবেশ হওয়ার কথা।

বিএনপি নেতাদের অভিযোগ, আগামী ২২ অক্টোবর সমাবেশ বানচাল করতে সরকারের চাপে বাস মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মলিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।

উল্লেখ্য, খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২০০ বাস দেশের ১৮টি রুটে চলাচল করে।

# আরটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102