ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুদের টাকার জন্য বাড়িঘর ভেঙে নিলো সুদখোর মহাজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৪ বার পঠিত

শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা দিতে না পাড়ায় সাদেকুল ইসলাম নামে এক দরিদ্র পরিবারের বসতঘর ভেঙে নিলো সুদখোর মহাজন। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

সাদেকুল ইসলাম জানান, তিনি প্রতিবেশী আব্দুল মালেকের কাছ থেকে গত প্রায় দুই বছর আগে ১৮ হাজার টাকা সুদে ধার নেন। পরে সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু আব্দুল মালেকের দাবি আরো ৪০ হাজার টাকা পাবেন তিনি।

আব্দুল মালেক ১৬ অক্টোবর রবিবার ঢাকায় থাকা সাদেকুল ইসলামকে ফোনে জানান, তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করে। সেই সঙ্গে সোমবার আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের মালামালসহ একটি টিনসেড ঘর ভেঙে নিয়ে যায় ।

খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এব্যাপারে সাদেকুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি কোনো সুদের ব্যবসা করি না।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102