ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি আরবে প্রথমবার গান গাইবেন মমতাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় প্রথমবার গান গাইবেন বাংলা লোকসংগীতের কিংবদন্তি গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। এরইমধ্যে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে পৌঁছলে মমতাজ বেগমকে আয়োজক কর্তৃপক্ষ সাদরে বরণ করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মমতাজ বেগম।

জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ নামের অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এর আগে আজ (২০ অক্টোবর) মক্কা-মদীনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন মমতাজ।

এ বিষয়ে নিশ্চিত করে মমতাজ ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা, মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’

মমতাজ বলেন, ‘এর আগে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি অনেকবার। তবে এবার প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদি প্রবাসী ভাই-বোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে।’

মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন বলে জানা গেছে। ফিরবেন এ মাসেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102