ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার মাদক কারবারি ইয়াসমিন আক্তার কলিকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কলি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে আটক করেন র‌্যাব-১১ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা বিক্রির উদ্দেশে তিনি রামগঞ্জে আসেন।

এ ঘটনায় র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন রামগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102