ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে ফেলে দেয় স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩২ বার পঠিত

মেহেদির রং মুছে যাওয়ার আগেই প্রাণ হারাতে হয় নববধূকে। দুই মাস আগে মামাতো বোন আতিয়া আক্তারকে (১৮) বিয়ে করেছিল সোহানুর রহমান।

গত ১৩ অক্টোবর নগরের পতেঙ্গা সৈকত এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা ড্রামভর্তি অজ্ঞাত নারীর মরদেহের এই পরিচয় পেয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় আতিয়ার স্বামী সোহানুরকে (২২) বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় সম্পৃক্ত মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আশিক ও লিটন নামের আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, স্ত্রী আতিয়াকে নিয়ে নগরের পতেঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন সোহানুর। স্বামীর পরকীয়া সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হলে ১১ অক্টোবর রাতে সোহানুর আতিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। আতিয়ার বাবার নাম আতাউর রহমান।

জিজ্ঞাসাবাদে সোহানুর পুলিশকে জানিয়েছে, আতিয়াকে হত্যার পরদিন সকালে সোহানুর তার বন্ধু রুবেল ও আশিককে বাসায় ডেকে আনে। তাদের সহযোগিতায় মরদেহ একটি প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে তার কর্মস্থল পতেঙ্গার একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গুদামে নিয়ে রাখে। ১৩ অক্টোবর রাতে গুদাম থেকে ড্রামভর্তি মরদেহ সিএনজি অটোরিকশায় তুলে পতেঙ্গা কালীবাড়ি এলাকায় নিয়ে গিয়ে সড়কের পাশে ফেলে দেয়। এজন্য অটোরিকশা চালক লিটনকে ৩ হাজার টাকা দেওয়া হয়। এরপর সোহানুর কুমিল্লা চলে যায়।

ড্রামভর্তি মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত করতে গিয়ে জানতে পারে, সোহানুর গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি যাওয়ার কথা বলে ছুটি নিয়েছিল। হঠাৎ ছেড়ে দিয়েছিল ভাড়া বাসা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102