ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে থমথমে খুলনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪০ বার পঠিত

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটা বিচ্ছিন্ন খুলনা। গতকাল থেকেই খুলনামুখী বাস-লঞ্চসহ অন্যান্য গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ খেয়াঘাটও। এরপরও বিএনপি নেতাকর্মীরা কেউ হেঁটে, কেউ ট্রেনে, কেউবা আবার নিজস্ব যানবাহনে সমাবেশে আসছেন। বিএনপির সমাবেশের উত্তাপে এখন সরগরম হয়ে আছে খুলনা। সমাবেশকেন্দ্রিক হাজার হাজার মানুষ থাকলেও খুলনার অন্যান্য এলাকার সড়ক এখন অনেকটাই ফাঁকা। অজানা আতঙ্কে রয়েছেন নগরবাসী, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা যায়। বেলা ১১টায় নগরীর সড়কে ছিল সকাল ৭টার আবহ। রাস্তা-ঘাট সব ফাঁকা হয়ে আছে। যানবাহন চলাচলও কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে।

নগরীর পাওয়ার হাউজ মোড়ের রিকশাচালক সাইদুর বলেন, এই সময়ে অন্যান্য দিন যে পরিমাণ আয় হয়, আজ তার সিকিভাগ (এক-চতুর্থাংশ) হয়েছে।

পিটিআই মোড়ে থাকা ইজিবাইকচালক নাইম বলেন, আজ নারী যাত্রীর সংখ্যা একেবারেই কম। রাস্তায় লোক নেই। আজকে আর ভাড়া উঠবে বলে মনে হয় না।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার (২২ অক্টোবর) নগরীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।

গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে, মহাসড়কে অবৈধ যান চলাচলের প্রতিবাদে সমাবেশের একদিন আগে থেকে খুলনাসহ এর আশপাশের জেলায় বাস বন্ধ রাখা হয়েছে। ফলে নেতাকর্মীদের কেউ কেউ হেঁটে, সাইকেলে, মোটরসাইকেলে, ট্রাক, প্রাইভেট গাড়িতে, নৌকা, লঞ্চে নগরীতে আসছেন। নগরীর পাওয়ার হাউজ মোড়, রেলস্টেশনে মিলিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা।

সকালে ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা গেছে, সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য দিয়ে কর্মীদের উজ্জীবিত রাখছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102