ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইল থেকে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী খুলনায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৩ বার পঠিত

বাস-ট্রলার, কার্গো, নৌকা, ফেরি সবই যখন বন্ধ তারপরেও থেমে নেই খুলনায় বিএনপির গণসমাবেশে যোগদান। নড়াইলের তিন উপজেলা থেকে সামবেশে যোগ দিতে বিকল্প পথে খুলনায় যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে অনেকে ট্রলারে, আবার অনেকে ইজিবাইক বা মোটরসাইকেলে ভেঙে ভেঙে খুলনায় যাচ্ছেন।

শনিবার (২২ অক্টোবর) ভোর থেকেও অনেক নেতাকর্মী খুলনার উদ্দেশ্যে গেছেন বলে নড়াইল বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানির নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোর থেকে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ার তিন উপজেলা থেকে খুলনাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) নড়াইল থেকে খুলনাগামী বাস চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। এতে নড়াইলের অনেক নেতা-কর্মী আগেই খুলনায় পৌঁছে গেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাস-ট্রলার বন্ধ হয়ে যাওয়ায় আগেই কালিয়া ও লোহাগড়া থেকে নেতা-কর্মীরা খুলনা চলে গেছেন। এছাড়া নড়াইল সদর উপজেলার নেতা-কর্মীরা অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করেও এসেছেন। আমাদের কয়েক হাজার নেতা-কর্মী ইতোমধ্যে সমাবেশ স্থানে হাজির হয়েছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীপথ বন্ধ হওয়ার আগেই মধুমতি ও নবগঙ্গা নদী দিয়ে কালিয়া ও লোহাগড়ার অনেক নেতা-কর্মীরা ট্রলার ভাড়া করে খুলনায় গেছেন। এর আগে ইজিবাইক, ভ্যান, মোটর চালিত ভ্যানে করেও অনেককে খুলনায় যেতে দেখা গেছে।

নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী বলেন, বাস বন্ধ করে মহাসমাবেশে যাওয়া ঠেকানো যাবে না। যারা মহাসমাবেশে যাওয়ার, তারা যত বাধাই আসুক না কেন বিকল্প পথে সমাবেশে যাবেন। ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও যাচ্ছেন। ধারণা করা হচ্ছে নড়াইল জেলা থেকে ১০ হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন।

তবে নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাস চলাচল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেন। তিনি বাংলানিউজকে বলেন, মহাসড়কে অবৈধভাবে নছিমন, মাহেন্দ্র, ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে বাসমালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এছাড়া ভাঙচুর ও যেকোনো ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে শ্রমিকরা স্বেচ্ছায় যানবহন বন্ধ রেখেছেন।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102