ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিনের চাল কেটে ৩ দোকানে চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একই রাতে ৩টি দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত ৪ দিনে একটি বাসাসহ ৭টি দোকানে চুরি হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমেদ স্কুল দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুরি হওয়া দোকানগুলো হলো- বসুরহাট পৌরসভা এলাকার জিসান ডেকোরেটার, তাসফিন ষ্টোর, শিপন ষ্টোর ও চরহাজারী বাজারের রীতি স্বর্ণালয়, জয় ফ্যাশন, সাহাব উদ্দিনের মুদি দোকান, রুবেলের মুদি দোকান।

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চুরির বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী ফয়েজ ও সোহাগ। তারা বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তারা ৩ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। চোরের দল শুক্রবার দিবাগত রাতে ৩টি দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, বুধবার (১৯ অক্টোবর) দিনে দুপুরে চোরের দল বসুরহাট বাজারের সাত্তার আর্কিটের নিচ তলায় একটি বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং বাসায় থাকা কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস লণ্ডভণ্ড করে দেয়।

অপরদিকে, মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চর হাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে একটি স্বর্ণ দোকানসহ ৪টি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। এ বিষয়ে তিনি কিছু জানেন না। সাংবাদিকদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102