ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ রাসেল হত্যাকাণ্ড নির্মম পৈশাচিকতার উদাহরণ: হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ রাসেল হত্যাকাণ্ড পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের এবং নিষ্ঠুর ও নির্মম পৈশাচিকতার উদাহরণ। শিশু রাসেল হত্যাকাণ্ড একাত্তরের স্বাধীনতা বিরোধীদের হৃদয়ে নাড়া দেয়নি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গৌরব ’৭১ আয়োজিত জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২-এ তিনি এ কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আজ যারা গণতন্ত্র-মানবাধিকারের কথা বলে তারাই একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। স্বাধীনতাবিরোধী এ অপশক্তিই এখন রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করে উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এসব তরুণ প্রজন্মকে জানানো প্রয়োজন। কারণ সঠিক ইতিহাস না জানলে তরুণ প্রজন্ম বিপথগামী হতে পারে।

তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে ৯ মাসের যুদ্ধ ও ৩০ লাখ প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। এতো ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে স্বাধীনতার চেতনা থেকে বিচ্যুত হতে দেওয়া যাবে না।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশের সর্ব প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আওয়ামী লীগ গণমানুষের দল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দল। জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে পরাস্ত করা যাবে না। বরং যারা দেশকে অস্থিতিশীল করতে চায় জনগণ তাদেরই প্রতিহত করবে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা এখন ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। অতীতে হরতাল, অবরোধের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে।

এ সময় শিশুদের লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান মাহবুব উল আলম হানিফ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102