ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানাবাড়ি যাওয়ার পথে নিখোঁজ, একদিন পর মিলল লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৪ বার পঠিত

মাদারীপুরে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ফসলি জমিতে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া একই ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল লামিয়া। কিন্তু মেয়েটি পথেই নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে মাদারীপুর সদর থানায় জিডি করেন লামিয়ার বাবা। শুক্রবার রাতে একটি ফসলি জমিতে তার লাশ দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

লামিয়ার বাবা বলেন, কিছু বখাটে ছেলে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমাদের কোনো শত্রু নেই। আর কোনো কারণে মেয়েকে কেউ হত্যা করবে না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102