ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ৩ দিনের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৪ বার পঠিত

মানববন্ধনে ঘোষণা দিয়েই আবার তিন দিনের কর্মবিরতিতে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। শনিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ৩টা থেকে তারা কর্মবিরতিতে গেছেন।

এর আগে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও এখনও হামলাকারীরা গ্রেফতার ও মামলা রেকর্ড না হওয়ায় ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার দুপুরে রামেকের সামনে বিএমএ, স্বাচিপ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এতে তিন দিনের কর্মবিরতির ঘোষণা দেন রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে হাসপাতালে ভাঙচুর, প্রশাসনিক কাজে বাধা, সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত করা ও কর্তব্যরত চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ইমরান হোসেন বলেন, আমরা দুই দফা দাবি নিয়ে রামেক হাসপাতালে কাজে ফিরেছিলাম।

কিন্তু ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। এমনকি কাউকে গ্রেফতার করা হয়নি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আজ এই মানববন্ধন থেকেই আমরা আগামী তিন দিনের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। এছাড়াও কর্মদিবসের এই তিনদিন প্রতিদিন রামেক হাসপাতালে মূল গেটে অবস্থান কর্মসূচি পালন করব আমরা।

মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী, ডা. খোনিলুর রহমান, ডা. আজিজুল হয় আজাদসহ রামেক হাস্পাতালের ইর্ন্টান চিকিৎসার উপস্থিত ছিলেন।

এর আগে রামেক হাসপাতাল থেকে মেডিকেল কলেজ পর্যন্ত তারা বিক্ষভ মিছিল করেন।

গত বুধবার রাতে রাবি হলের বারান্দা থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় রামেক হাসপাতালে ভাঙচুর চালায় রাবি শিক্ষার্থীরা। তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেন। এর পরপরই কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা।

গত বৃহস্পতিবার রামেক কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ সমঝোতা সভার পর অভিযুক্তদের গ্রেফতারে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102