ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেসামরিক নাগরিকদের খেরসন ত্যাগের আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণে অবস্থিত রাশিয়া অধিকৃত খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সেখানকার রাশিয়া-সমর্থিত প্রশাসন।

nagad-300-250
গত মাসে খেরসন দখল করে নেয় রাশিয়া। কৃষ্ণ সাগরের সঙ্গে যোগাযোগের জন্য খেরসন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেটি দিনিপ্রো নদীর তীরে অবস্থিত।

বেসামরিক নাগরিকদের খেরসন ত্যাগ করে এই দিনিপ্রো নদীর পূর্ব তীরের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়ান-সমর্থিত প্রশাসন।

বেসামরিক নাগরিকদের প্রতি দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, হামলা ও সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শঙ্কায় সকল নাগরিকদের অতিদ্রুত শহর ত্যাগ করতে বলা হচ্ছে। তবে সঙ্গে অবশ্যই টাকা, কাপড়, কাগজপত্র ছাড়াও মূল্যবান জিনিসপত্র নিতে ভুলবেন না।

এদিকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।

সিএনএন এসব তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।

অন্যদিকে আলাদা এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শনিবার রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ান বাহিনীর ছোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমান বাহিনী।

সূত্র: সিএনএন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102