ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে বিয়ের প্রলোভনে ক্লিনিকের নারী কর্মচারীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

বরিশালের গৌরনদীতে ক্লিনিকের এক নারী কর্মচারীকে (২৬) ধর্ষণ করেছে এক টেইলার্স শ্রমিক। এ ব্যাপারে ওই ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স শ্রমিক দিপক সরকারকে (৩৪) আসামি করে শনিবার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি দিপক সরকারকে গ্রেফতার করেছে। সে (দিপক) উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি বাজারের টেইলার্স শ্রমিক ও বোরাদি গরঙ্গল গ্রামের মৃত দিলীপ সরকারের ছেলে।

বরিশাল রূপাতলী এলাকার ওই ভিকটিম জানান, ফেসবুকের মাধ্যমে গত ৬ মাস আগে গৌরনদীর বোরাদি গরঙ্গল গ্রামের দিপক সরকারের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দিপকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে তিনি দিপকের বাড়িতে আসা-যাওয়া করে আসছিলেন। দিপকের বাড়িতে দিপক ও তার বৃদ্ধা মা ছাড়া আর কেউ ছিল না। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দিপকের বসত ঘরে কয়েক দিন তাকে ধর্ষণ করে দিপক।

সর্বশেষ গত ৭ জুলাই ওই বাড়িতে তাকে ধর্ষণ করে দিপক। শুক্রবার বিকালে তিনি দিপকের বাড়িতে এসে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে দিপক হামলা চালিয়ে তাকে মারধর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই কেএম আব্দুল হক জানান, এ ব্যাপারে বরিশাল নগরীর রূপাতলী এলাকার ভিকটিম (ওই নারী) বাদী হয়ে টেইলার্স শ্রমিক দিপক সরকারকে আসামি করে শনিবার বেলা ১১টার দিকে গৌরনদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষণিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি দিপক সরকারকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত দিপককে শনিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম আব্দুল হক জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102