ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আমেনা খাতুন। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে ঘরের পাশে থাকা একটি চাম্বলগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা ১১৫ বছর বয়সি আমেনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। তবে পরিবারের অন্য কারও ক্ষতি হয়নি।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার সকাল ৯টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে বরগুনায় সোমবার সারা দিন বৃষ্টি থাকলেও রাত সাড়ে ৮টার পর থেকে বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে হালকা বাতাস বইলেও তা স্থায়ী হচ্ছে না। মঙ্গলবার সকালে সূর্যের আলো দেখা গেছে। বরগুনা বেতাগী ও বরগুনা নিশানবাড়িয়া সড়কে কয়েকটি গাছ পড়ে সড়ক কিছু সময় বন্ধ থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102