ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারও ব্যর্থ লেবানন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

লেবাননের পার্লামেন্ট সোমবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

আর মাত্র এক সপ্তাহ বাকি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হতে। খবর আল-আরাবিয়া ও ভয়েস অব আমেরিকার।

ফলে দেশটিতে আবারও সাংবিধানিক সংকট দেখা দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে পার্লামেন্ট আরও বেশি দ্বিধাবিভক্ত হওয়ায় রাজনৈতিক ব্লকগুলো ঐকমত্যে পৌঁছতে পারেনি— কে মিশেল আউনের স্থলাভিষিক্ত হবেন।

১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে লেবাননে প্রেসিডেন্ট পদটি বেশ কয়েকবার খালি হয়েছে; কিন্তু এবারের শূন্যতা বিশেষভাবে উদ্বেগজনক হবে।

সরকার ইতোমধ্যে তত্ত্বাবধায়ক ক্ষমতাবলে কাজ করছে এবং দেশটি তিন বছরের পুরনো আর্থিক মন্দার মধ্যে তলিয়ে যাচ্ছে।

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা দেশটির মুদ্রার মান ৯০ শতাংশ হ্রাস করেছে। দেশটিতে দারিদ্র্যতা বৃদ্ধি পেয়েছে, আর্থিক ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে এবং দেশের গৃহযুদ্ধের পর থেকে সবচেয়ে অস্থিতিশীল সংকটে আমানতকারীদের সঞ্চয় আটকে গেছে।

সোমবার পার্লামেন্টে ভোটগুলো বেশিরভাগ স্বতন্ত্র এমপি মিশেল মৌওয়াদ, নতুন মনোনীত পণ্ডিত ইসাম খালিফের মধ্যে ভাগ হয়েছিল।

এ ছাড়া কিছু ব্যালট ফাঁকা ছিল এবং কিছু ব্যালটে রাজনৈতিক স্লোগান লেখা ছিল।

পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বৃহস্পতিবার অর্থাৎ অক্টোবরের ২৭ তারিখ পরবর্তী অধিবেশন নির্ধারণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102