ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে অস্ত্র-গুলি রাখায় যুবকের ১০ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র -গুলি রাখার দায়ে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।

স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102