ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক মামলায় দুই জনের ৫ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় দুই জনের ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

রায়ের সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার সদর থানার পৌরসভার কুতুবদিয়া পাড়ার ফকির মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (৩২) ও বরগুনা জেলার বেতাগী থানার কাজিরবাদ এলাকার মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. মিলন প্রকাশ রকি (৩৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানার ইস্পাহানী মোড় সিডিএ এভিনিউ এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম ও মো. মিলন প্রকাশ রকিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চান্দগাঁও সার্কেল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁন্দগাও সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ ভূইঁয়া বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদক মামলায় আব্দুর রহিম ও মো. মিলন নামে দুই আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় দুই আসামির কেউেই আদালতে উপস্থিত ছিলেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102