ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাসের জন্য সরকারকে আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুণের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু ‘বাড়তি সুবিধা’ পেতে তার পুরস্কারের সঙ্গে পাওয়া স্বর্ণপদক বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে সরকারকে এক মাসের আল্টিমেটামও দেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ হুমকি ও আল্টিমেটাম দেন কবি।

ফেসবুক পোস্টে নির্মলেন্দু গুণ লেখেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়।’

‘রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’ যোগ করেন কবি।

নির্মলেন্দু গুণ আরও লেখেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুৎ সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। ’

তিনি বলেন, ‘এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি।’

এ জন্য ‘সরকারকে এক মাস সময় দেয়া হলো’ বলে পোস্টে উল্লেখ করেন গুণ।

কবি নির্মলেন্দু গুণের এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ বলেছেন, ‘সরকারের নির্দেশনা পেলে কবি নির্মলেন্দু গুণের বাড়িতে গ্যাস সংযোগ দিতে চায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানি।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আদেশ জারি করে দেশে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। এর আগেও অনানুষ্ঠানিকভাবে গ্যাস সংযোগ বন্ধ ছিল।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102