ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় সিত্রাং-এ মৃত্যু, মির্জা ফখরুলের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাং-এর তীব্র আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে উপকূলীয় ১৬ জেলায় ৩৫ জনের মৃত্যু এবং অনেক মানুষ আহত হওয়াসহ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ধ্বংস হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫অক্টোবর) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, উপকূলীয় এলাকা সমূহে প্রবল ঘূর্ণিঝড়
সিত্রাং-এর আঘাতে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হয়েছে, প্রাণহানীসহ ৩৫ জনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছেন।

শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। সিত্রাং-এর মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের করাল গ্রাসে উপকূলবাসীরা এখন বিপর্যস্ত ও দিশেহারা। ঘূর্ণিঝড় কবলিত এলাকার মানুষের সাহায্যার্থে দ্রুত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অবিলম্বে উপদ্রুত এলাকার মানুষের কাছে সরকারি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে, মানুষ সীমাহীন কষ্টে রয়েছে।

তিনি বলেন, বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি তারা যেন নিজ নিজ সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকেও উপদ্রুত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102