ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনকে আমরা কোনো প্রাণঘাতী অস্ত্র দিইনি: দক্ষিণ কোরিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫২ বার পঠিত

দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইওন সুক ইয়ুল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য আমরা ইউক্রেনে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ইওন সুক ইয়ুল এ কথা বলেন। খবর আলজাজিরা ও আনাদোলুর।

দক্ষিণ কোরিয়া ইউক্রেনে অস্ত্র পাঠানোয় রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে বলে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ার করার পরই বিষয়টি স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ইওন সুক ইয়ুল।

বৃহস্পতিবার মস্কোতে এক সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্ত দুদেশের সম্পর্ককে চূড়ান্তভাবে নষ্ট করবে।

পুতিনের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ইউক্রেনকে কেবল মানবিক সহতায়তা দিয়েছি।

কিন্তু আমরা কখনও প্রাণঘাতী কোনো অস্ত্র দেইনি। ইউক্রেনে কেবল বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট এবং চিকিৎসা সরবরাহ পাঠিয়েছিল সিউল।

তিনি আরও বলেন, আমি আপনাকে (পুতিন) জানাতে চাই, আমরা রাশিয়াসহ বিশ্বের সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছি।

এর আগে গত এপ্রিলে প্রাণঘাতী অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য সিউলের কাছে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কিয়েভকে তা দিতে অস্বীকার করে দক্ষিণ কোরিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102